top of page



বিরাটের ব্যাটে ঝড়! ৮৮ বলে ১৩৯—১৫ হাজার ODI রানের মাইলফলকও পের োলেন কোহলি*
স্পোর্টস ডেস্ক | CAMCIN NEWS
ফের বিরাট কোহলি! ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ODI-তে দুর্দান্ত ব্যাটিং করে ৮৮ বলে ১৩৯ রানে অপরাজিত থাকলেন ভারতের তারকা ব্যাটার। তাঁর এই ইনিংসে ছিল একের পর এক দৃষ্টিনন্দন শট।
এই ইনিংসের সঙ্গে কোহলি পূর্ণ করলেন তাঁর ৫৫তম ODI century। পাশাপাশি পুরুষদের ODI ক্রিকেটে ১৫,০০০ রান পূর্ণ করা দ্বিতীয় ব্যাটার হলেন তিনি। এর আগে এই কৃতিত্ব ছিল শুধু সচিন তেন্ডুলকরের।
ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ৫০ ওভারে ২৯৫/৭ রান করে। জবাবে ভারত মাত্র ৪১.৪ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ করে। কোহলির সঙ্গে ওপেনার শুভমন গিলও শতরান করেন—তিনি করেন ১১০ রান।
শেষ পর্যন্ত কোহলি ১৩৯ রানে অপরাজিত থেকে ছক্কা মেরে ভারতের জয় নিশ্চিত করেন।* এই জয়ের ফলে ভারত সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়।
Latest News
Featured Stories
Subscription Plans
bottom of page



